“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 02224401285,01519108585,01309108585
অধ্যক্ষের বাণী
একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে ঢাকা মহানগরের মতিঝিলে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় টি এন্ড টি কলেজ, মতিঝিল, ঢাকা। ১৯৮২ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি ৬০ (ষাট) বৎসর অতিক্রম করেছে। এর পেছনে রয়েছে যোগ্য কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ঐকান্তিক ও আন্তরিক কর্মপ্রচেষ্টা। এ প্রতিষ্ঠানটি শুধু নিয়মনীতি বা আদর্শ প্রদানের ক্ষেত্রেই বৈশিষ্ট্যপূর্ণ নয়, শিল্প-সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সফলতা, আর্তমানবতার সেবা, দেশ ও জাতির সক্রিয় উন্নয়নে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। পাঠদানের সাথে সাথে অমূল্য সম্পদ চরিত্র গঠনের ক্ষেত্রেও এই প্রতিষ্ঠান নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে। ফলে প্রতিষ্ঠানটি আজ অভিভাবকমহল থেকে শুরু করে এলাকার মানুষের মাঝে আদর্শ, ভালো ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়েছে। সুষ্ঠু সুচারুরূপে পরিচালিত প্রতিষ্ঠানটি অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট এক আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক।
T & T UNIVERSITY COLLEGE
02224401285,01519108585,01309108585